logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৭ জুন ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহানগর বিএনপির প্রস্তুতিসভা, চার পয়েন্টে কর্মসূচি

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ জুন ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ জুন ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন
সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহানগর বিএনপির প্রস্তুতিসভা, চার পয়েন্টে কর্মসূচি

সিলেট প্রতিনিধি:

আগামী বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুতিসভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীকে উৎসবমুখর পরিবেশে সাজানো হবে এবং সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।


প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে তিনি সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজারে যাবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।


সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সভায় সিদ্ধান্ত হয়, সিলেট নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। প্রতিটি পয়েন্টে দুইজন সহ-সভাপতি ও দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে স্বাগত কর্মসূচিতে অংশ নেবে।


চৌকিদেখী পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্ট এবং উপশহর রোজভিউ থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত পৃথকভাবে নেতাকর্মীরা স্বাগত জানানোর প্রস্তুতি নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।


সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


সভায় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16017
Page of