চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৬ জুন ২০২৬
০৪:০৫ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ভাই আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭) নামের দুই ভাইকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটক দুই ভাই উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পাড়ুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সম্রাট তালুকদার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15850
Page of