logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে ওয়াশ সচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে ওয়াশ সচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ


গোয়াইনঘাট প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশ (WASH) বিষয়ক বিদ্যালয়ভিত্তিক প্রচারণা কর্মসূচি এবং ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ জুন) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।


গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তার সভাপতিত্বে এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঁচ মৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ আহমদ।


অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মো. মাহবুব আলম, জসিম উদ্দিন এবং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায়।


এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন ও মিসবাহ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি রিয়াজ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অধিকার, খেলাধুলা ও বিনোদনের অধিকারসহ শিশুদের মৌলিক অধিকার বিষয়ে আলোচনা করা হয়। পরে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক সেশনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পোশাক পরিধান এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব তুলে ধরা হয়।


বক্তারা বলেন, বর্ষা মৌসুমে পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এ ধরনের রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি ব্যবহারের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16028
Page of