logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৬ জুন ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ইটভাটা ম্যানেজার নিহত, চালক পলাতক

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ইটভাটা ম্যানেজার নিহত, চালক পলাতক

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই–মদনপুর সড়কে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকে থাকা আনোয়ার হোসেন (৩৮) নামের এক ইটভাটার কর্মচারী নিহত হয়েছেন।


নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি শান্তিগঞ্জ উপজেলার কেভি অটো ব্রিকস নামের ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


দিরাই থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে ট্রাকটি ইট নিয়ে দিরাই এলাকায় যাচ্ছিল। ইট ফেলে আসার পর সড়কের সুজানগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনে থাকা ইটভাটার ম্যানেজার আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15866
Page of