logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৬ জুন ২০২৬ ০৪:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশায় পুলিশের জালে ৫ মাদক কারবারি, উদ্ধার ১ হাজার ৬৭৫ ইয়াবা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:০১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:০১ অপরাহ্ন
ধর্মপাশায় পুলিশের জালে ৫ মাদক কারবারি, উদ্ধার ১ হাজার ৬৭৫ ইয়াবা


সুনামগঞ্জের ধর্মপাশায় ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— হলিদাকান্দা গ্রামের দিলু মিয়ার ছেলে আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮) ও সজীব আহমেদ (১৯), একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে তোফাজ্জল হোসেন বকুল (৪৫) এবং একই ইউনিয়নের কেশবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে আতিকুর রহমান (২৬)।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা জানান, আবু বক্কর নিজ বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছেন— এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়।


তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সময়ে সময়ে কৌশল পরিবর্তন করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। শক্তিশালী সোর্স নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর কৌশল ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।


ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মাদক ও জুয়া নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15863
Page of