logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৬ জুন ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতক সদর ইউনিয়নের পাঁচ গ্রামের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন
ছাতক সদর ইউনিয়নের পাঁচ গ্রামের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি, সেলিম মাহবুব: ছাতক সদর ইউনিয়নে মাদকের ভয়াল ছোবলে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৫ জুন) বিকেলে ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানকে সামনে রেখে বাউসা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাতক সদর ইউনিয়নের পাঁচ গ্রাম—বাউসা, চাইরচিড়া, কেশবপুর, রংমঙ্গল ও বড়বাড়ির বাসিন্দারা অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, মাদকাসক্তির কারণে এলাকার অনেক সম্ভাবনাময় তরুণ বিপথে যাচ্ছে এবং যুবসমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।


মানববন্ধন শেষে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাউসা পয়েন্টে মসজিদ কমিটির মুতাওয়াল্লী আব্দুর রহিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু খালেদ, ৮নং ওয়ার্ড সদস্য আলী হোসেন, সাবেক ইউপি সদস্য মাস্টার আলাউদ্দিন, হাজী ইব্রাহিম আলী, মকছদুল হাসান আতর, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ব্যবসায়ী আব্দুল আমিন, স্থানীয় মুরুব্বি আব্দুল গনী, মাস্টার আব্দুশ সহিদ, প্রবাসী আশিকুর রহমান, নিজাম উদ্দিন, আবুল ফজল, কারী আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, ইরন মিয়া, ইসরাইল মিয়া, লায়েক মিয়া, সাদিক আহমদ, সাহাব উদ্দিন সাবু, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান, কালা মিয়া, আজিজুল হকসহ আরও অনেকে।


এছাড়া যুবসমাজের পক্ষ থেকে দিলোয়ার হোসেন খান ও তরিকুল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী, যুবক ও শিক্ষার্থীরাও সভায় উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15845
Page of