logo
চ্যানেল জৈন্তা নিউজ
ধর্ম ২৪ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোরবানির গুরুত্ব ও ফজিলত তুলে ধরলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন ধর্ম
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন
কোরবানির গুরুত্ব ও ফজিলত তুলে ধরলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

নিজস্ব প্রতিবেদক:

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর মুসলিম উম্মাহ এই ইবাদত পালন করে থাকে। কোরবানির গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক হাফিজ মাছুম আহমদ দুধরচকী।


তিনি বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, “অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন” — (সূরা কাউসার, আয়াত: ২)।

এছাড়াও সূরা ছাফফাতে হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাঈল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে কোরবানির শিক্ষা তুলে ধরা হয়েছে।


তিনি আরও বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, তাকওয়া ও ত্যাগের এক অনন্য নিদর্শন।


হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো পশুর রক্ত প্রবাহিত করা।” (তিরমিজি, ইবনে মাজাহ)।

অন্য এক হাদিসে এসেছে, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে বান্দার জন্য একটি করে নেকি লেখা হয়। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)


তিনি উল্লেখ করেন, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল (সা.) বলেছেন, “তোমাদের প্রত্যেক সামর্থ্যবান পরিবারের ওপর প্রতি বছর কোরবানি করা আবশ্যক।” (আবু দাউদ, নাসায়ী)


কোরবানি না করার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) বলেছেন, “যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন ঈদগাহের কাছেও না আসে।” (ইবনে মাজাহ)


আলোচনার শেষে হাফিজ মাছুম আহমদ দুধরচকী মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, আল্লাহভীতি ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। তিনি মহান আল্লাহর নিকট সকলের জন্য তাঁর নির্দেশ মেনে চলার তাওফিক কামনা করেন।


লেখক পরিচিতি:

হাফিজ মাছুম আহমদ দুধরচকী — প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট; সাবেক ইমাম ও খতীব, কদমতলী মাজার জামে মসজিদ, সিলেট।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15584
Page of