logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৪ মে ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সবুজ টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন
সবুজ টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতে চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ‘2nd Bangladesh China Green Textile Expo 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি বাংলাদেশে অর্থবহ বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, যাতে উভয় দেশের জন্য ‘উইন-উইন’ পরিস্থিতি সৃষ্টি হয়।


খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে চীনা প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।


এ সময় তিনি বন্ধ রাষ্ট্রীয় মিল-কারখানা পুনরুজ্জীবন, পাটখাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ শিল্পায়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15391
Page of