logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হলো সরকারের ১৮০ দিনের উন্নয়নচিত্র

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
সিলেটে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হলো সরকারের ১৮০ দিনের উন্নয়নচিত্র

সিলেট — সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম নিয়ে সিলেটে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।


বুধবার (১৩ মে) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।


সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার ব্রিফিংয়ে জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের নিরাপত্তায় বিশেষ গাড়ি সার্ভিস, কৃষক কার্ডের সুবিধা এবং কৃষি ঋণ মওকুফ কার্যক্রম উল্লেখযোগ্য।


তিনি আরও জানান, গত তিন মাসে সিলেট জেলা তথ্য অফিস মাঠপর্যায়ে ব্যাপক প্রচার ও গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করেছে, যার মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি করিণ সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইমজার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15379
Page of