সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন ড. মো. জিল্লুর রহমান
মিডিয়া সেল, রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট |
শনিবার ০৯ মে) সিলেট রেঞ্জ পুলিশের নতুন ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ড. মো. জিল্লুর রহমান। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট রেঞ্জের শীর্ষ পুলিশ প্রশাসনিক দায়িত্বে যোগ দিলেন।
১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর রয়েছে সফলতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে তিনি সুদান ও দারফুরে দায়িত্ব পালন করেন এবং শান্তিরক্ষা অভিযানে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনস মেডেল (United Nations Medal) অর্জন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সিলেট রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও শক্তিশালী হবে।