logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৩ মে ২০২৬ ১০:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৪২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি।

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ উদ্বোধন হয়েছে। ৩ মে রোববার বিকেলে জগন্নাথপুর সদর খাদ্যগুদামে ধান সংগ্রহ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন, জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষন পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন জানান, এবার প্রতিমণ ধান ১৪৪০ টাকা মণদরে কৃষকদের কাছ থেকে সরকার ক্রয় করছে। লটারিতে বিজয়ী কৃষকদের কাছ থেকে জনপ্রতি ৫০ মণ করে কেনা হবে। মোট ৯৯১ জন কৃষকদের কাছ থেকে ১৯৮২ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15148
Page of