logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কালবৈশাখীর তাণ্ডবে দিরাই লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন
কালবৈশাখীর তাণ্ডবে দিরাই লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতের দিকে শুরু হওয়া তীব্র ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং অনেক বসতঘরের টিনের চাল উড়ে যায়। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে রাত কাটান বাসিন্দারা।


বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে অন্ধকারে পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।


এদিকে ঝড়ের কারণে কৃষকদের বোরো ধান ক্ষেতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক জমিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে বলে জানিয়েছেন কৃষক ইকবাল হোসেন।


ঝড়ের পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এমন ঝড়ে ক্ষতির মুখে পড়লেও এখনো টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি।


এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিত সরকার জানান, কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ও কৃষি খাতে ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


তিনি বলেন, তিনি নিজে পৌর শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15000
Page of