logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আরোহী সংগীত একাডেমির আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
আরোহী সংগীত একাডেমির আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

সিলেটে আরোহী সংগীত একাডেমির উদ্যোগে ১৪৩৩ বাংলা বর্ষবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নানা আয়োজন ও পরিবেশনার মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


অনুষ্ঠানে একাডেমির সভাপতি শাকিল আহমদ কয়েছের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।


পরে ধামাইল গান, লোকগান, বিয়ের গান, কোরাস গান, নৃত্য পরিবেশনা ও ফ্যাশন শোসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনে মঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে। লোকজ সংস্কৃতির আবহে সাজানো এসব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।


অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, বাংলার লোকজ সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখা জরুরি। তিনি বলেন, একটি মহল লোকজ সংস্কৃতির বিরোধিতা করলেও এটি রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, আরোহী সংগীত একাডেমির উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন, নেছারুল হক চৌধুরী বুস্তান, কবি এম কাইয়ুম খান, মো. আলিম মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।


অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন একাডেমির সভাপতি শাকিল আহমেদ কয়েছ, সংগীতশিল্পী এ এম এজাজ, এস এম শাহজাহান, মো. শামীম আহমদ, জাসাস কণ্ঠযোদ্ধা রাজন খান, অনামিকা, শ্যামা রানী দাস, অনন্যা বিশ্বাস, শিশু শিল্পী রত্মিতা মজুমদার, আরোহী কয়েছ মাইশা সহ আরও অনেকে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথি ও শিল্পীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14929
Page of