logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধান কাটতে গিয়ে বালাগঞ্জে বজ্রপাতে দিনমজুরের করুণ মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
ধান কাটতে গিয়ে বালাগঞ্জে বজ্রপাতে দিনমজুরের করুণ মৃত্যু

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::


সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুন্না রবি দাস (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।


রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রাম সংলগ্ন মাইজআইল হাওরে এ ঘটনা ঘটে। নিহত মুন্না রবি দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের নমৌজা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয় আখলু মিয়ার জমিতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি সড়কে পড়ে যান।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি থানায় জানানো হয়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14874
Page of