logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ০৮ এপ্রিল ২০২৬ ১১:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অটোরিকশায় মদ পাচার: সিলেটে অভিযানে ৮২ লিটার মদসহ আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ১১:৫১ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ এপ্রিল ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
অটোরিকশায় মদ পাচার: সিলেটে অভিযানে ৮২ লিটার মদসহ আটক ২


সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ৫৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে এসআই (নিরস্ত্র) মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগানের বাংলা ঘুড়ি ত্রিমুখী পয়েন্ট এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করেন।


গ্রেফতারকৃতরা হলেন— প্রিতম দিত্ত (১৯), পিতা অরুণ দিও, খাদিম চা বাগান বস্তি লাইন, এয়ারপোর্ট থানা এবং মো. হাসান মিয়া (৩৪), পিতা মৃত সইফুল হক, স্থায়ী ঠিকানা গোয়াইনঘাট উপজেলার ফুকনপুর, বর্তমানে শাহপরান উপশহর ৫ নম্বর রোডে শিমু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৬, তারিখ ৭ এপ্রিল ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ২৪(খ)/৩৮/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14619
Page of