logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১১ মার্চ ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুদকের মামলায়ও আনিস আলমগীরের জামিন, মুক্তি যেকোনো সময়

চ্যানেল জৈন্তা নিউজ ১১ মার্চ ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১১ মার্চ ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
দুদকের মামলায়ও আনিস আলমগীরের জামিন, মুক্তি যেকোনো সময়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।

এই আদেশের ফলে আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পেলেন। তার আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত ৫ মার্চ উচ্চ আদালত থেকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন, যানবাহন চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনাবৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন, যানবাহন চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ডিবি পুলিশ আনিস আলমগীরকে গ্রেপ্তার করে। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ প্রায় তিন মাস কারাবাসের পর তিনি সব মামলায় জামিন লাভ করলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13963
Page of