logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোলপগঞ্জ-বিয়ানীবাজারে দিনভর প্রশাসন অভিযান, ৪ লক্ষ টাকার জ রি মা না

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মার্চ ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মার্চ ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
গোলপগঞ্জ-বিয়ানীবাজারে দিনভর প্রশাসন  অভিযান, ৪ লক্ষ টাকার  জ রি মা না

সিলেট। 

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানা এলাকায় দিনভর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ৩টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে তারা।

সোমবার (৩ মার্চ ) সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ দুই থানায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এসময় জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই নদ-নদী থেকে মাটি কেটে সংগ্রহ করে ইট প্রস্তুত করার দায়ে মেসার্স প্লাটিনাম ব্রিকসকে ১ লাখ, মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ জরিমানা করা হয়।

সিলেটের পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগীতা করে র‌্যাব-৯ এর একটি দল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13771
Page of