চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৪ মার্চ ২০২৬
০৪:৫১ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে রিট শুনানি করেন রিটকারীর আইনজীবীরা। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও মামুন মাহবু্ব। রিটের বিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করতে রুল জারির আবেদন করেন রিটকারীরা।
তবে এদিন সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কার প্রস্তাবকে সংসদকে পাশ কাটিয়ে আদালতের সুবিধা নেয়ার চেষ্টা করছে। রাজনৈতিক বিষয় আদালতে নিয়ে আসায় সরকার দলের ইন্ধন আছে বলে দাবি করেন তিনি।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13733
Page of