logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকের জাউয়াবাজারে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানের ৫৮ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
ছাতকের জাউয়াবাজারে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানের ৫৮ হাজার টাকা জরিমানা

সেলিম মাহবুব ছাতক। 

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কাঁচাবাজার, মাছ বাজার, ডিম-মাং‌সের দোকান, মু‌দি দোকান, ও ফ‌লের বাজারে মূল‌্য তা‌লিকা প্রদর্শন ও নির্ধা‌রিত দা‌মে পণ‌্য বিক্রয়ের জন‌্য সতর্ক করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13557
Page of