logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিজিবির হাতে বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন
বিজিবির হাতে বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

সিলেটের বিয়ানীবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের অভিযানে উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে ২ হাজার ৭০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জিরা পরিবহনের অভিযোগে দুটি ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দুবাগ বাজার এলাকার দুবাগ মোড়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুটি ভ্যান আটক করে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতর থেকে ২৭০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, জব্দ করা ভারতীয় অবৈধ জিরা ও ভ্যানের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13546
Page of