logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযান ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন
বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযান  ২ হাজার  পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৯৫৫ পিস ইয়াবা, ১শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

‎থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের পুলিশ সুপার কাজী কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়া এ অভিযান পরিচালনা করেন।

‎অভিযানকালে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া এলাকা থেকে ১৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার উত্তর লোহারমহল গ্রামের মৃত ইরাব আলীর ছেলে জাহেদ আহমদ (৩২) ও গোলাপগঞ্জের লক্ষিপাশা কোনাচর গ্রামের আবুল কালামের ছেলে শিবলু আহমদ (৩৫)।

‎বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13544
Page of