logo
চ্যানেল জৈন্তা নিউজ
বিনোদন ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাইমা রহমানের প্রশংসায় পঞ্চমুখ তানজিন তিশা

চ্যানেল জৈন্তা নিউজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন বিনোদন
চ্যানেল জৈন্তা নিউজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন
জাইমা রহমানের প্রশংসায় পঞ্চমুখ তানজিন তিশা

অনলাইন ডেস্ক। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন হালের এই অভিনেত্রী। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জাইমার দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার বিষয়ে তুলে ধরেছেন তানজিন তিশা। 

জাইমাকে মাটির মানুষ আখ্যা দিয়ে ওই পোস্টে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।

তিনি আরো বলেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

বলে রাখা যায়, তরুণ প্রজন্মের মানুষদের কাছে জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি।

এতেই মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন তিনি। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13381
Page of