logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ন WP Import

বাউল সরকারের ফাঁসির দাবিতে সিলেটে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ

WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ন
বাউল সরকারের ফাঁসির দাবিতে সিলেটে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ
বাউল সরকারের ফাঁসির দাবিতে সিলেটে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ

সিলেট।।

বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক আল্লাহ পাক সম্পর্কে জঘন্য কটুক্তির প্রতিবাদে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহীদ মিনারে হজরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেশের ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে।

কাফেলার যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবেনা উল্লেখ করে বলেন, ওরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়,প্রশাসনলে কঠোর হতে হবে।

কাফেলার যুগ্ম সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেনকাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুসাদ্দিক আহমদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদ আহম, মাওলানা মুনায়েম আহমদ, পীর মাওলানা আব্দুল জব্বার, মুফতি মুহিউদ্দিন, মাওলানা ইয়াহিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10047
Page of