logo
চ্যানেল জৈন্তা নিউজ
কৃষি প্রযুক্তি ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন WP Import

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল বোরো ধানের চাষাবাদে  কৃষক সতেজিকরণ প্রশিক্ষণ

WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন কৃষি প্রযুক্তি
WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ অপরাহ্ন
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল বোরো ধানের চাষাবাদে  কৃষক সতেজিকরণ প্রশিক্ষণ
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল বোরো ধানের চাষাবাদে  কৃষক সতেজিকরণ প্রশিক্ষণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল বোরো নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী সতেজিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পূর্ব বীরগাঁও  ইউনিয়নের বীরগাঁও দাখিল মাদ্রাসার হলরুমে উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(JICA) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় হাওরে DR-CCAA প্রকল্পের উদ্যােগে এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর কারিগরি সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রশিক্ষণে  বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক । এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের  ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব সহ বীরগাঁও  গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থীবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9596
Page of