logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ নভেম্বর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ

নিজস্ব সংবাদদাতা:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ। দলীয় সমর্থন প্রত্যাশী এই তরুণ আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে যাচ্ছেন।


শেখ রাদেক আহমেদ জানিয়েছেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকনাগুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নিয়েই তাঁর এই নির্বাচনী উদ্যোগ।


তিনি বলেন, চিকনাগুল ইউনিয়নের স্কুল-কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চান তিনি। একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে এলাকার মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।


শেখ রাদেক আহমেদ অতীতে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসাধারণের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।


তিনি মনে করেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।


শেখ রাদেক আহমেদ আরও জানান, নির্বাচিত হলে উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি চিকনাগুল ইউনিয়নকে একটি পরিকল্পিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।


এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণার আগ্রহকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় সমর্থন ও নির্বাচনী মাঠের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়েই তাঁর প্রার্থিতার বিষয়টি আরও স্পষ্ট হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19195
Page of