নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিমেলের মা অঞ্জলী রানী পালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি, উপজেলা সৎসঙ্গের সভাপতি এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের মা অঞ্জলী রানী পালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৫ নভেম্বর)।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার কানাইপুরস্থ নিজ বাড়ি ‘অঞ্জলী নিকেতন’-এ বিকেলে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতাপাঠের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় সবার আশীর্বাদ ও দোয়া কামনা করা হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন অপর পুত্র ব্যবসায়ী শিবু পাল, গঙ্গেশ পাল, গৌতম পাল, গোপিকা রঞ্জন পাল শ্যামলসহ অন্যান্য স্বজন।
মরহুমা অঞ্জলী রানী পালের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে আশীর্বাদ ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।