logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৭ নভেম্বর ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ থেকে গোপালগঞ্জে সরফরাজ, চুয়াডাঙ্গায় আলমগীর কবীর ও হবিগঞ্জে জাকির হোসেন

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ

ঢাকা:

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।


অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে তিন কর্মকর্তার পরিচিতি নম্বরও উল্লেখ করা হয়েছে। ড. জি.এম. সরফরাজের পরিচিতি নম্বর ১৬৩৬১, মো. আলমগীর কবীরের ১৬৭৯৫ এবং জাকির হোসেনের ১৬৮০৪।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।


এ বদলির ফলে তিন জেলার প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসছে। নতুন জেলা প্রশাসকদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19040
Page of