logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলার আসামি

সিলেটে রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ নেতা প্রণয় সরকার জয় গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
সিলেটে রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ নেতা প্রণয় সরকার জয় গ্রেপ্তার

সিলেট :

সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। গ্রেপ্তার প্রণয় সরকার জয় (২২) খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার প্রণয় সরকার জয় সঞ্জয় সরকার ও পদ্মা সরকারের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা সিলেটের শাহপরান থানাধীন চূয়াবহর, বটেশ্বর এলাকায়।


পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান থানার মামলা নং-১৩ (তারিখ: ১০ নভেম্বর ২০২৬) এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে প্রণয় সরকার জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলা রয়েছে।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার প্রণয় সরকার জয় সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী এবং খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


এদিকে, সিলেটের রাতারগুলের একটি রিসোর্টে রনজিত সরকারের অনুসারীদের সভা নিয়ে দায়ের করা মামলার তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় এর আগে বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন। গ্রেপ্তারের পর প্রণয় সরকার জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18963
Page of