logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৩ নভেম্বর ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কমলগঞ্জে বসতঘরে ডিবির অভিযান, ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
কমলগঞ্জে বসতঘরে ডিবির অভিযান, ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরে অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।


বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কমলগঞ্জ থানাধীন ৪ নম্বর শমসেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে এ অভিযান চালানো হয়।


গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করে পুলিশ।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18946
Page of