logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
চলতি বছরে তৃতীয়বার পেলেন জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি

সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম

চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।


সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।


জানা গেছে, গত মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান প্রতিরোধ, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।


এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি অর্জন করলেন তরিকুল ইসলাম তালুকদার। এর আগেও চলতি বছরে আরও দুইবার তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।


নিজের এ অর্জনকে একক কোনো কৃতিত্ব হিসেবে দেখতে নারাজ ওসি তরিকুল ইসলাম। তিনি এটিকে দোয়ারাবাজার থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সততার ফসল হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁকে এ সম্মাননায় ভূষিত করায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তাঁর এ ধারাবাহিক সাফল্যে দোয়ারাবাজার উপজেলার পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, আগামীতেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দোয়ারাবাজার থানা পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18810
Page of