ঐক্য ও সংহতির প্রত্যয়ে ৭ নভেম্বর উদযাপনের আহ্বান সিলেট গ্যাস ফিল্ড সিবিএ নেতৃবৃন্দের
স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-১১০৬-এর পক্ষ থেকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ইউনিয়নের সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমান আলী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন তৎকালীন সেনাবাহিনীর সদস্য ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়।
তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক পরিবর্তনের একটি স্মরণীয় অধ্যায়। দিবসটির চেতনা থেকে দেশপ্রেম, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও দায়িত্বশীলতার শিক্ষা গ্রহণ করতে হবে।
শুভেচ্ছা বার্তায় তারা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী পরিবারের সকলকে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন ইউনিয়নের সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমান আলী।