সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: আবুল কাহের চৌধুরী শামীম
সিলেট :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আমরা সাম্যের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এ দেশের নাগরিক। এ দেশেই আমাদের জন্ম, এ দেশকেই আমরা ভালোবাসি। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তেলিরাই বড়বাড়ি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণেই এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দর ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অতীতে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। অথচ তাদের হাতেই এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনকল্যাণ যুব সংঘের উপদেষ্টা দ্বীপ প্রদীপ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক ডা. নিখিল মালাকার ও মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য শৈলেন কুমার কর, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস এবং মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক নন্দন চন্দ্র পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রতিন্দ্র মালাকার রিংকু।
বিশেষ অতিথির বক্তব্যে সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেন, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শনই হচ্ছে এটি। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তা ও সমঅধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অপন দাস, অরিন্দম দাশ, পিনাক কর, বাবলু দাস, অখিল সরকার, সুবল দেবনাথ, সঞ্জয় দাস, শান্ত চন্দ্র মালাকার, মিন্টু দাশ, জনার্ধন চক্রবর্তী মিন্টু, সিবুল দাস, রাজকুমার পাল রাজু, চন্দ্র শেখর দে চপল, নিরঞ্জন দে বাবুল, হাসি রানী কর, অঞ্জন সরকার, অসীম দেব, বিভাস দাস, পঙ্কজ চন্দ, অপু ঘোষ, মুন্না চক্রবর্তী ময়না, জয়ন্ত গোস্বামী, তপন বর্মন, রনি কুমার মল্লিক, বাপ্পা দাস, কিরন্ময় পাল, রাকেশ দাশ, নীলমণি কর, ভানু চন্দ্র পাল, পিংকু দাস, হিরা মালাকার, বিতুষ কর ও অজিত দাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
বিজয়া পুনর্মিলনীর এ আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।