logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ নভেম্বর ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উদযাপন, কেক কেটে উৎসবে মাতলেন শিক্ষক-শিক্ষার্থীরা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উদযাপন, কেক কেটে উৎসবে মাতলেন শিক্ষক-শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কেক কাটা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের চেয়ারম্যান এবং মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন কলেজের রেক্টর সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া (অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বাংলাদেশ বিমান বাহিনী) এবং সিলেট কমার্স কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ।


উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে গত এক যুগের শিক্ষা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একটি স্বপ্ন ও সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।


তিনি এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মেধা, মনন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও কলেজের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


কেক কাটা, বেলুন উড্ডয়ন ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশগ্রহণ করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক যুগ পূর্তির আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।


এক যুগের পথচলা অতিক্রম করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আগামী দিনগুলোতে মানসম্মত বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18665
Page of