logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
সিলেটে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেট :

সিলেট মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গত শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৭টার দিকে মহানগরীর জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল সোবহান ও মায়ারুন নেছার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18367
Page of