logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

সিলেট প্রতিনিধি: সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও তাঁর ৯ মাস বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকার কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়।


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান সিলেটটুডেকে জানান, বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।


তিনি আরও জানান, নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মাত্র ৯ মাস বয়সী শিশুসন্তানসহ একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18093
Page of