logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ অক্টোবর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতি পেল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারি

চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন
বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতি পেল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারি

সিলেট প্রতিনিধি: বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ।


রোটারি ক্লাব অব জালালাবাদের নিয়মিত সভায় (রেগুলার মিটিং) এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নে সুগন্ধা নার্সারির অবদানের প্রশংসা করা হয়।


অনুষ্ঠানে সুগন্ধা নার্সারির পক্ষে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সুগন্ধা নার্সারি দীর্ঘদিন ধরে নার্সারি শিল্পের বিকাশ, বৃক্ষ ও উদ্ভিদ পরিচর্যা এবং পরিবেশের সৌন্দর্যবর্ধনে কাজ করে আসছে। বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রমে এ ধরনের স্বীকৃতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সুগন্ধা নার্সারির স্লোগান— “সবুজ হোক পৃথিবী, বৃক্ষরোপণে গড়ি সুন্দর আগামী।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18089
Page of