logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ অক্টোবর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব স্টেলিন তারিয়াং

গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ইউএনও, সদস্য-সচিব স্টেলিন

চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ইউএনও, সদস্য-সচিব স্টেলিন

ডেস্ক নিউজ : সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত কমিটিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক স্টেলিন তারিয়াংকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মো. রিয়াজ উদ্দিন।


জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণে এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।


আদেশে আরও বলা হয়, অনুমোদিত এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


নতুন কমিটি গোয়াইনঘাট উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18074
Page of