logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ অক্টোবর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

‘শিক্ষকের পাশে দাঁড়ানো’ প্রতিপাদ্যে জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ অক্টোবর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ অক্টোবর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
‘শিক্ষকের পাশে দাঁড়ানো’ প্রতিপাদ্যে জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

‘শিক্ষকের পাশে দাঁড়ানো, শিক্ষকতা পেশার সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডা. নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়া দারুছ সুন্নাহ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক নেতৃবৃন্দ।


এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষকতার পরিবেশ আরও উন্নত করা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18020
Page of