logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত অভিযোগের ভিত্তিতে উপজেলার ফিসারীঘাট ও কামরাঙ্গিঘাট এলাকায় সারী-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।


উপজেলা প্রশাসন জানিয়েছে, সারী নদীতে অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, সারী নদীতে অবৈধ কার্যক্রমের বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়েছে। নদীতে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


উল্লেখ্য, জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়েও বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়েছে। এর আগে রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা জব্দ ও ধ্বংসের তথ্যও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17916
Page of