logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
আগামী দিনে নগদ টাকা নয়, সবার হাতে থাকবে কিউআর কোড’

মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

চ্যানেল জৈন্তা নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন
মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

সিলেট :

‘আগামী দিনগুলোতে আর কেউ নগদ টাকা বহন করবে না, সবার কাছে থাকবে একটি করে কিউআর কোড। ব্যাংক হিসাবে টাকা রেখে দেশের যেকোনো প্রান্তে ঘুরবেন একটি মাত্র কোড নিয়ে।’—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংক পিএলসি শাহজালাল উপশহর শাখার উদ্যোগে আয়োজিত ক্যাশলেস ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, সারাদেশে ক্যাশলেস লেনদেন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পূবালী ব্যাংক কাজ করছে। কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি লেনদেনকে আরও সহজ ও আধুনিক করা সম্ভব। পূবালী ব্যাংকের বিভিন্ন ক্যাশলেস ক্যাম্পেইনেও ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ ও এর ব্যবহার সম্পর্কে সচেতন করা হচ্ছে।


শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক ও এজিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য রাখেন মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সভাপতি মো. জসিম উদ্দিন, টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, মসজিদ কমিটির সেক্রেটারি শামীম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ফিরোজ, নাজিম উদ্দীন প্রমুখ।


অনুষ্ঠানে মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানের হাত থেকে মেন্দিবাগের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী কিউআর কোড গ্রহণ করেন।


ছবি ক্যাপশন: পূবালী ব্যাংক শাহজালাল উপশহর শাখার ক্যাশলেস ক্যাম্পেইনে ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানের হাত থেকে কিউআর কোড গ্রহণ করছেন ব্যবসায়ীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17798
Page of