logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন
বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি:


মার্কসবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, লেখক, গবেষক ও রাজনীতিক কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় তাঁর জীবন, কর্ম ও জনগণের মুক্তির সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ দীন। সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।


আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান এবং প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।


বক্তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর ছিলেন শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের একজন আপসহীন নেতা। তিনি তাঁর পুরো জীবন মুক্তির সংগ্রামে নিয়োজিত রেখেছিলেন এবং তাঁর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড এ দেশের জনগণের মুক্তির সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল।


তারা আরও বলেন, বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম থেকে মুক্তিকামী মানুষের সংগ্রামের পথনির্দেশ পাওয়ার সুযোগ রয়েছে। তাঁর দেখানো পথে লড়াই ও সংগ্রাম অব্যাহত রাখার মধ্য দিয়ে এ দেশের মুক্তিকামী মানুষ শান্তি ও স্বস্তির ঠিকানা খুঁজে পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, লেখক, গবেষক ও মার্কসবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমর ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17523
Page of