logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে ৬৯৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে ৬৯৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সিলেট


সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ করা হয়েছে। একই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৪৫১ বোতল ভারতীয় ফেয়ারডাইল ও ২৪২ বোতল এসকাফ উদ্ধার করা হয়।


পুলিশের হিসাবে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৬৫ হাজার টাকা। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।


এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সাজুল মিয়া (২৮)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামপাশা উত্তরপাড়ার সফিক আলীর ছেলে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


তিনি আরও জানান, কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17519
Page of