logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪১ অপরাহ্ন
সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।


এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও আটক করা হয়েছে।


সব মিলিয়ে আটক করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা বলে জানিয়েছে ৪৮ বিজিবি।


সীমান্তে গোয়েন্দা তৎপরতা জোরদার


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে বলে জানান তিনি।


বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক করা চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17484
Page of