logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ আগস্ট ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

 ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পাঁচ আসামি ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৬ আগস্ট) দিন ও রাতে ছাতক থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর ছেলে কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪) রয়েছেন। তারা ছাতক থানার মামলা নং-৩৮ (৮) ২০২৬-এর আসামি।


একই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মোতালেব (২০) এবং আনোয়ার মিয়ার ছেলে শিবলু মিয়া (১৯) ছাতক থানার মামলা নং-৩৭ (৮) ২০২৬-এর আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।


এ ছাড়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬) ছাতক থানার মামলা নং-১৬ (৮) ২০২৬-এর আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।


অন্যদিকে জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামি পৌরসভার চরেরবন্দ এলাকার আমির হোসেনের ছেলে জমিরুল হক (২৫) এবং জিআর-২৮২/২৩ (ছাতক) মামলার আসামি মুক্তারপুর গ্রামের, বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা মৃত ছমির আলীর ছেলে আকবর আলী (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17250
Page of