logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ জুলাই ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে কথিত ‘ইয়াবা সেবন’ ভিডিও ঘিরে তোলপাড়: তদন্তে ৫ সদস্যের কমিটি, নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো

ভিডিও ভাইরালের পর পাল্টাপাল্টি বক্তব্য, এখন সবার নজর প্রশাসনের তদন্তে

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুলাই ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ জুলাই ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
ভিডিও ভাইরালের পর পাল্টাপাল্টি বক্তব্য, এখন সবার নজর প্রশাসনের তদন্তে

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ‘ইয়াবা সেবন’-সংক্রান্ত একটি ভিডিওকে কেন্দ্র করে গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি শুধু জৈন্তাপুরেই সীমাবদ্ধ নয়, বরং সিলেটজুড়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ভিডিওটি প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি ফয়জুল একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি বাড়িঘর ছেড়ে পলাতক রয়েছেন।


অন্যদিকে, অভিযুক্ত হিসেবে আলোচিত ইউনিয়ন চেয়ারম্যান দাবি করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। একই সঙ্গে তার এলাকার অনেক বাসিন্দাও চেয়ারম্যানকে নির্দোষ বলে দাবি করেছেন।


এদিকে, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করবে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করবেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ স্থানীয় সংবাদকর্মীদের নীরবতা নিয়ে সমালোচনা করছেন, আবার অনেকে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করছেন।


সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, ভিডিওটি যদি ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে, তাহলে যারা এটি প্রচার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর যদি ভিডিওটির সত্যতা তদন্তে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।


এখন সবার দৃষ্টি প্রশাসনের তদন্তের দিকে। তদন্তের মাধ্যমে ভিডিওটির সত্যতা উদঘাটিত হবে এবং এ ঘটনায় চলমান সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটবে—এমন প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16278
Page of