logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ জুন ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচি ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি ও প্রযুক্তি খাতে আরও উন্নতি সাধন করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা উল্লেখ করে তিনি বলেন, এ চাহিদা পূরণে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।


শুক্রবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদর উপজেলার উদ্যোগে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রণোদনা কর্মসূচি ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’— এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর কৃষিই আগামী বাংলাদেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কৃষিকাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল।


অনুষ্ঠানে জেলা প্রশাসক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ, বীজ, সার, ফলের চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।


প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার, ৭৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে মরিচের বীজ, সার ও বালাইনাশক, ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার, ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার ও পলিশিট এবং ১ হাজার ৩৫০টি ফল ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16112
Page of