logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ জুন ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান'কে সিএমপিতে বদলি

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন
গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান'কে সিএমপিতে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর দুই পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) আবেদনক্রমে নতুন কর্মস্থলে বদলি করেছে।


পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেট জেলা পুলিশে কর্মরত ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুজ্জামান (বিপি-৭৮০৬১০২২০২)-কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে।


একই প্রজ্ঞাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কর্মরত ইন্সপেক্টর (নিরস্ত্র) কবির হোসেন (বিপি-৮২১১১৩৪৫০১)-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।


১৮ জুন ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত পুলিশ সদস্যদের আগামী ১ জুলাই ২০২৬ সালের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২ জুলাই ২০২৬ তারিখ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।


প্রজ্ঞাপনে অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষর করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16101
Page of