logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ জুন ২০২৬ ০৪:২৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খেলতে গিয়ে নিখোঁজ, পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০৪:২৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০৪:২৯ পূর্বাহ্ন
খেলতে গিয়ে নিখোঁজ, পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক। 

সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


মারা যাওয়া শিশুরা হলো—নিজ চাউরা পশ্চিম গ্রামের আলী আহমদের চার বছর বয়সী কন্যা আনিসা বেগম এবং তার ভাগ্নি পাঁচ বছর বয়সী ফারিয়া বেগম।


পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় একপর্যায়ে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বসতবাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয়।


তাৎক্ষণিকভাবে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


পরে মরদেহ থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


স্থানীয়রা জানান, ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসেরগ্রামে। তিনি ওই গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।


একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15956
Page of