logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ জুন ২০২৬ ০২:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০২:০১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুন ২০২৬ ০২:০১ অপরাহ্ন
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১

কানাইঘাট  প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০০ কেজি ভারতীয় চিনি ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হলেও আরও দুইজন কৌশলে পালিয়ে যায়।


পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নি.) সোহাগ চৌধুরী, এএসআই (নি.) এ.কে.এম. জিয়াউল হক ও এএসআই (নি.) সেকান্তর টুটুল সঙ্গীয় ফোর্সসহ গত ১২ জুন ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিটে কানাইঘাট পৌরসভার রায়গড় এলাকার পল্লী বিদ্যুৎ অফিস মোড়ে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন।


এ সময় সুরইঘাট থেকে আসা দুটি অটোরিকশাকে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে তারেক আহমদ (২০), পিতা- গিয়াস উদ্দিন, সাং- বড় চতুল, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে অপর দুইজন— কয়েছ (৩৭), পিতা- মৃত শাহজাহান, সাং- বড় চতুল (অটোরিকশা চালক) এবং রুমান আহমদ (২৫), পিতা- আব্দুল মন্নান ওরফে মনাফ, সাং- বাগড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট— কৌশলে পালিয়ে যায়।


আটক তারেক আহমদের চালিত অটোরিকশা থেকে ৬ বস্তা এবং পলাতক কয়েছের ফেলে যাওয়া অটোরিকশা থেকে ৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। মোট ১০ বস্তা চিনির প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ১০০ টাকা হিসেবে ৫০ হাজার টাকা। একই সঙ্গে চিনি বহনে ব্যবহৃত দুটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।


কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”


এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15963
Page of