logo
চ্যানেল জৈন্তা নিউজ
অর্থনীতি ২৪ মে ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সরকারি ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন সময়সীমা ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ন অর্থনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ন
সরকারি ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন সময়সীমা ঘোষণা

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল, বিল নিষ্পত্তি এবং চেক/EFT ইস্যুর সর্বশেষ সময়সীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।


অর্থ বিভাগ (বাজেট-১ অনুবিভাগ, বাজেট-২ শাখা) থেকে ২০ মে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে অর্থবছরের শেষদিকে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং হিসাবরক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


পরিপত্র অনুযায়ী, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির শেষ তারিখ ১৫ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যয় বিল দাখিলের শেষ সময় ২২ জুন, ফেরত বিল দাখিল ২৪ জুন এবং বিল নিষ্পত্তি ও চেক/EFT ইস্যুর শেষ সময় ২৫ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।


এছাড়া বাজেট বরাদ্দের আওতায় বিদেশ থেকে পণ্য আমদানি ও মূল্য পরিশোধের ক্ষেত্রেও ২৫ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট কারণসহ বিস্তারিত প্রতিবেদন অর্থ বিভাগে ১৮ জুন ২০২৬-এর মধ্যে দাখিল করতে হবে।


তবে বেতন-ভাতা সংক্রান্ত বিলসমূহ এই সময়সীমার আওতামুক্ত থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।


অর্থ বিভাগ জানায়, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সময়মতো হিসাব নিষ্পত্তি নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15589
Page of